(ক) কোর্ট অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ওয়ারেন্ট পাঠাইবেন। তিনি যেই সকল ওয়ারেন্ট পাইবেন তাহা পরীক্ষা করিয়া দেখিবেন এবং কোন ওয়ারেন্ট যথাযথভাবে প্রেরণ করা না হইলে তাহা তত্ত্বাবধানকারী ম্যাজিষ্ট্রেটের গোচরীভূত করবেন। (খ) কর্তব্য সম্পাদনের জন্য কোন বিশেষ কর্মকর্তার প্রয়োজন না হইলে ওয়ারেন্ট সরাসরি থানায় প্রেরণ করিতে হইবে। অনুরূপ ক্ষেত্রে কোর্ট অফিসার সুপারিন্টেন্ডেন্ট বা সার্কেল সহকারী সুপারের আদেশ গ্রহণ করিবেন অথবা তাহাদের অনুপস্থিতিতে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ গ্রহণ করিতে হইবে। অনুরূপ জারি করা ওয়ারেন্ট কার্যকর করা হইলে তাহা সরাসরি কোর্ট অফিসারের নিকট ফেরত পাঠাইতে হইবে। 469A.…