(ক) ওয়ারেন্ট ইস্যু করিবার সময় ম্যাজিস্ট্রেট একটি তারিখ নির্ধারণ করিবেন,যে তারিখের মধ্যে পুলিশ ওয়ারেন্ট ফেরত পাঠাইবে অথবা এই মর্মে রিপোর্ট করিবে যে,ওয়ারেন্ট জারি কার্যকর হয় নাই। এই রিপোর্ট প্রদানের তারিখ এমনভাবে নির্ধারণ করিতে হইবে যেন মফস্বল পুলিশ ওয়ারেন্ট মোতাবেক ব্যবস্থা গ্রহণে যুক্তিগ্রাহ্য সময় পায়। (খ)গ্রেফতারের ওয়ারেন্ট কার্যকর করিবার জন্য সাধারণভাবে পুলিশকে নির্দেশ দিতে হইবে,কিন্তু জরুরী ক্ষেত্রে আদালতের পিয়নকে তাহা কার্যকর করিবার নির্দেশ দিতে হইবে। (গ) ফৌজদারী কার্যবিধির ৭৭ ধারার অধীন কোন পুলিশ অফিসারের নিকট ওয়ারেন্ট ইস্যু করা হইলে আদালত উক্ত অফিসারের নামে বা তাহার অফিসের…