পলাতক ব্যক্তিদের তালিকাসহ চার্জশীট পাইবার পর কোর্ট অফিসার অবিলম্বে মামলা পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটের নিকট চার্জশীটে উল্লিখিত সকল পলাতক ব্যক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করিবার আবেদন করিবেন এবং প্রয়োজন হইলে ওয়ারেন্টের সহিত একইযোগে ঘোষণা এবং এটাচমেন্ট অর্ডার জারির আবেদন করিবেন। কোন কারণ না দেখাইয়া ম্যাজিস্ট্রেট যদি তাহার আবেদন অনুযায়ী উল্লিখিত পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করিতে অস্বীকার করেন বা ওয়ারেন্ট জারি বাতিল করেন বা কোন আদেশ দিতে তিনি অস্বীকার করেন তাহা হইলে তিনি তাহার নিজের ফাইলের জন্য ফৌজদারী কার্যবিধির ৫২৮ ধারার অধীন মামলা প্রত্যাহারের জন্য জেলা বা মহকুমা…