ম্যাজিস্ট্রেট কর্তৃক দোষস্বীকার রেকর্ডকরণ সম্পর্কে হাইকোর্ট নিম্নলিখিত সার্কুলার জারি করিয়াছেন (সার্কুলার অর্ডার, ক্রিমিনাল নং ২,১৯৬৭)ঃ দোষস্বীকার রেকর্ডকরণ পদ্ধতি প্রথম হইতে শেষ পর্যন্ত অনুসরণ করিবার জন্য ম্যাজিস্ট্রেটগণকে গভীর মনোনিবেশের গুরুত্ব উপলব্ধি করিতে হইবে। এই পদ্ধতি অনসরণ করিতে হইবে সাবধানতা এবং একাগ্রতার সহিত এবং তাড়াতাড়ি না করিয়া ইহা অনুধাবন করিতে হইবে যে,এই কর্তব্য অপ্রীতিকর এবং তাহাদের স্বাভাবিক কাজকর্মের সহিত বাড়তি কিছু নহে। বরং ফৌজদারীর সহিত জড়িত ন্যায়বিচার কায়েমের দায়িত্বে নিয়োজিত আদালত,অপরাধী এবং তার সহযোগীর দোষস্বীকারের উপর ইহার প্রতিক্রিয়া বর্তমান। উদাসীনভাবে…