(ক) শপথের মাধ্যমে মেডিক্যাল অফিসারগণের জেরা করিতে হইবে। তাহাদের সাক্ষ্য যেকোন ম্যাজিস্ট্রেট রেকর্ড করিতে পারেন। মামলা পরিচালনাকারী অফিসারকেই উক্ত সাক্ষ্য রেকর্ড করিতে হইবে এমন কোন কথা নাই।[ফৌজদারী কার্যবিধির ৫০৯ ধারা] (খ) ম্যাজিস্ট্রেটের সামনে মেডিক্যাল অফিসার বক্তব্য প্রদানের সময় অফিসার তাহাকে নিম্নলিখিত দলিল পেশ করিতে বলিবেন– (i)রাসায়নিক পরীক্ষকের নিকট তিনি যে পত্র প্রেরণ করিয়াছিলেন তার সত্যায়িত কপি;(ii)উক্ত পত্রের সহিত প্রেরিত পার্সেলের জন্য পোস্ট অফিস বা অন্য কোন রসিদ। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ আনা হইয়াছে তাহার সহিত রাসায়নিক পরীক্ষকের রিপোর্টের সম্পর্কে সম্পর্কিত অন্য…