ফৌজদারী কার্যবিধির ১০৩ বা ১৬৫ ধারার অধীন গৃহতল্লাশি করিবার পর প্রাপ্ত সম্পত্তির তালিকা কোর্ট অফিসে পাইবার পর পরই প্রাপ্তির তারিখ উক্ত তালিকার উপর মারিতে হইবে । গৃহতল্লাশির সময় কোন সাক্ষীকে আদালতে উপস্থিত করিতে বাধ্য করিবার কোন আইনগত ক্ষমতা পুলিশের নাই। কিন্তু সম্পদের তালিকায় উল্লিখিত কোন বস্তুর পরিচিতি সম্পর্কে আদালতের যদি সন্দেহ দেখা দেয় তাহা হইলে কোর্ট অফিসার গৃহতল্লাশির সক্ষীর আদালতে হাজির করিবার জন্য আদালতকে অনুরোধ করিতে পারেন। 465. Upon receipt in the Court office of the list of property found on a search made under section 103 or 165 of the Code of Criminal Procedure, the date of…