(ক) হাইকোর্ট নিম্নলিখিত বিধি প্রণয়ন করিয়াছে্ন আদালতের সহিত সংশিষ্ট কোন পুলিশ অফিসার বা নির্দিষ্ট কার্যের জন্য বিশেষভাবে নিযুক্ত সংশ্লিষ্ট কোন দায়িত্বশলি কর্মকর্তাকে দুপুর ২২.৩০ টার পূর্বে অথবা যদি সকালে অধিবেশন বসে তাহা হইলে সকাল ৭.৩০ টার পূর্বে বেঞ্চ ক্লার্কের নিকট তৎকর্তৃক প্রমাণিত ও তারিখসহ স্বাক্ষরিত সাক্ষীদের একটি তালিকা (ফরম নং এ-৪১) দাখিল করিতে হইবে । উক্ত তালিকায় ঐ সকল সাক্ষীদের নাম থাকিবে যাহারা দুপুর ১২টার মধ্যে বা সকালে অধিবেশন বসিল সকাল ৭টার মধ্যে জেরার জন্য উপস্থিত থাকিবে। (খ) উক্ত তালিকার (ম নং এম-৪১) সহিত কোর্ট অফিসার মামলার সাক্ষীদের খাওয়া ও যাতায়াত খরচের একটি বিল…