(ক) কোন গুরুত্বপূর্ণ মামলায় সেশন জজের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপীল করা হইলে সুপারিন্টেন্ডেন্ট জেলা ম্যাজিস্ট্রেটের নিকট হইতে আপীলের নোটিস পাইবার পর তাহাকে উক্ত মামলার সহিত সংশ্লিষ্ট কোন বিশেষ প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন যাহা লিগ্যাল রিমেমব্রালার-এর নজরে আনিতে হইবে এবং আপীলকারীর পক্ষে কোন প্রতিনিধি উপস্থিত না থাকা সত্ত্বেও সরকারের পক্ষে লিগ্যাল রিমেমব্রাসারকে উপস্থিত থাকিবার জন্য তালিকাভুক্ত করিতে বলা হইবে কি-না সেই ব্যাপারে সিদ্ধান্ত লইবেন। হাইকোর্টে সরকারের প্রতিনিধিকারী কৌসুলিকে ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তা বা সরকারী উকিল নিয়োগ করিবার উপযুক্ততা সম্পর্কে তিনি…