(ক) একজন এসিস্ট্যান্ট বা ডেপুটি সুপারিন্টেন্ডেন্টকে মহকুমা পুলিশ অফিসার হিসাবে নিয়োগের প্রধান দুইটি উদ্দেশ্য হইতেছে অপরাধ অনুসন্ধান ও নিরোধ এবং তদন্তকার্যের উপর ঘনিষ্ঠ তদারকির নিশ্চয়তা বিধান । এই উদ্দেশ্যে (১)প্রত্যেক গুরুত্বপূর্ণ ঘটনায় এবং বিশেষ করিয়া প্রত্যক বিশেষ রিপোর্ট মামলার বেলায় তিনি সরেজমিনে গমন করিয়া ৫৪ ও ৫৫ প্রবিধানের বিধান অনুসারে তদন্তকার্য তদারক করিবেন। (২) গ্রামসমূহে সফর ও জনসাধারণের সহিত ঘনিষ্ঠ যোগাযোগের দ্বারা তিনি স্থানীয় পরিস্থিতি সম্পর্কে ওয়াকিফহাল হইবেন, কারণ অপরাধ অনুসন্ধান ও নিরোধের জন্য ইহা খুবই জরুরী। তিনি তাহাদের নিকট হইতে এই সকল তথ্য সংগ্রহ করিবেন যে,…