কোন দোষ প্রমাণের পুলিশ তদন্তের বিবৃত কোন ঘটনা ও অবস্থার প্রেক্ষিতে এবং যদি প্রবিধান ২৮৩ মোতাবেক ম্যাজিস্ট্রেটের তদন্ত উক্ত তদন্তের অনুপূরক হয় এবং উক্ত তদন্ত দ্বারা যদি প্রতীয়মান হয় যে,দোষ স্বীকারকারী অপরাধী ব্যক্তির সাক্ষ্য প্রয়োজন তাহা হইলে সুপারিন্টেন্ডেন্টের অনুমতিক্রমে কোর্ট অফিসার ফৌজদারী কার্যবিধির ৩৩৭ ধারার (১) উপধারার অধীন অভিযুক্ত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শনের এবং তাহাকে রাজসাক্ষী হিসাবে জেরা করিবার অনুরোধ জানাইয়া ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিবেন। যদি ক্ষমা প্রার্থনা করা হয় এবং তাহা গৃহীত হয় তাহা হইলে উপধারা (২) এবং (৩)-এ উল্লিখিত পদ্ধতি অনুসরণ করিতে হইবে। উচ্চতর আদালতের…