(ক) দণ্ডবিধির ১২ অথবা ১৭ অধ্যায়ের অধীন অভিযুক্ত কোন ব্যক্তি সম্পর্কে সন্দেহ করিবার যদি যথেষ্ট কারণ থাকে যে, পুনরায় দোষ প্রমাণ করা হইলে পূর্বে শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে ৭৫ ধারার অধীন বাড়তি শাস্তি প্রদান করা যাইতে পারে অথবা অনুরূপভাবে শাস্তিপ্রাপ্ত ব্যক্তির নাম, বাসস্থান ও পূর্ব-ঘটনা সম্পর্কে তদন্ত করা হয় তাহা হইলে বন্দীর পূর্ব-ঘটনা তদন্তের ফলাফল স্থগিত রাখিয়া কোৰ্ট অফিসার পি ফরম নং ৯০-এ আসামীকে কয়েদখানায় পাঠাইবার আবেদন করিবেন । উক্ত আবেদনপত্র রেকর্ডের সহিত রাখিতে হইবে। (খ) আসামীকে কয়েদখানায় পাঠাইবার আবেদন মঞ্জুর না করা হইলে বিষয়টি অবিলম্বে সুপারিন্টেন্ডেন্টকে জানাইতে হইবে । তিনি যদি…