(ক) সেশন আদালতে প্রেরিত মামলার ক্ষেত্রে উক্ত মামলা প্রেরণের কারণ সম্পর্কে পুরোপুরি এবং স্পষ্টভাবে কিছু বলা না হইলে সরকারী উকিল বা উক্ত মামলা পরিচালনার জন্য নিযুক্ত অন্যান্য কর্মকর্তাকে পরামর্শের জন্য জেলা ম্যাজিস্ট্রেট উক্ত মামলার সংক্ষিপ্ত ইতিহাস সম্বলিত একটি বিশেষ স্মারকপত্র তৈয়ার করাইবেন এবং প্রত্যেক সাক্ষী যে কথা বলিবেন সেই সম্পর্কে নির্দিষ্ট তথ্যের উল্লেখ করিবেন। (খ) মামলা ডায়েরীসহ উক্ত স্মারকপত্র,সাক্ষীর জবানবন্দি,উপস্থাপিত বস্তুর কপি এবং মামলা প্রেরণের কারণ-সম্পর্কিত বিবৃতি মামলা প্রেরণের সাত দিনের মধ্যে সরকারী উকিলের নিকট হস্তান্তর করিতে হইবে এবং মামলা সমাপ্তির পর মামলা…