তদন্ত তালিকা পাইবার পর কোর্ট অফিসার অবিলম্বে তাহার অপরাধ প্রমাণ রেজিস্টার আলোচনা করিবেন এবং তাহার উক্ত অনুসন্ধান রিপোর্টের ফলাফল ইস্যুকারী আদালতের নিকট প্রেরণ করিবেন এবং উক্ত তালিকা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পাঠাইবেন যিনি উক্ত তালিকার অপর পৃষ্ঠায় উক্ত তদন্তের সত্যতা লিপিবদ্ধ করিবেন। তদন্তের পর থানা উক্ত তালিকা বিলম্ব না করিয়া সরাসরি ইস্যুকারী আদালতের নিকট পাঠাইবেন। অনুসন্ধানকার্য সহজ করিবার জন্য কোর্ট অফিসারগণ অপরাধ প্রমাণ রেজিস্ট্রারের সূচিপত্র সর্বশেষ তারিখ পর্যন্ত সঠিক করিয়া দিবেন। 455. On receipt of a verification roll, the Court officer shall at once consult his…