যেই সমস্ত মামলার সহিত সংশোধন স্কুলের প্রাক্তন ছেলেরা জড়িত সেই সকল মামলার ব্যাপারে কোর্ট অফিসার সুপারিন্টেন্ডেন্টকে অবহিত করিবেন। তবে যেই সকল মামলার ফল কারাবাস সেই সকল বিষয়ে তিনি রিপোর্ট করবেন না। ইহা ব্যতীত বেত মারা অথবা সন্দেহ রহিয়াছে এমন মামলা বা অব্যাহতি বা মুক্ত হইয়াছে এমন মামলার বিষয় তিনি রিপোর্ট করিবেন। সংশোধন স্কুলের প্রাক্তন ছেলেরা ফৌজদারী কার্যবিধির প্রতিরোধমূলক ধারার আওতায় ধরা পড়িলে বিষয়টি একইভাবে রিপোর্ট করিতে হইবে। অনুরূপ সকল ঘটনার কথা সুপারিন্টেন্ডেন্ট সংশোধন স্কুল কর্তৃপক্ষকে জানাইবেন। টীকাঃ ‘সংশোধনমূলক স্কুলের ছেলে’ বলিতে অপ্রাপ্ত বয়স্ক অপরাধীদের জন্য কয়েদ প্রথা…