অপরাধীর ব্যক্তি পরিচিতি সাধারণতঃ এমন পুলিশ অফিসারের সাক্ষ্য হইতে প্রমাণ করিতে হইবে যিনি তাহার পূর্ব-অপরাধ সম্পর্কে অবহিত অথবা এমন একজন কারাঅফিসারের সাক্ষ্য হইতে প্রমাণ করিতে হইবে যিনি পূর্ব কারাবাসের কারণে অপরাধীকে চিনিতে পারেন। কিন্তু এই ধরনের সাক্ষ্য যদি না পাওয়া যায় তাহা হইলে ১৮৭২ সালের সাক্ষ্য আইনের ৪৫ এবং ৭৩ ধারার অধীন বিশেষজ্ঞদের সাক্ষ্যের মাধ্যমে অপরাধীর পরিচিতি প্রমাণ করিতে হইবে। এই উদ্দেশ্যে যাহার দ্বারা অপরাধীর খোঁজ পাওয়া গিয়াছিল সেই রেকর্ড স্লিপ ব্যুরো হইতে সগ্রহ করিতে হইবে এবং প্রাদেশিক ব্যুরো হইতে একজন বিশেষজ্ঞ’-এর সেবা লইবার ব্যবস্থা করিতে হইবে। [৬৫৪ প্রবিধান দেখুন] 452.…