(ক) ফিঙ্গার প্রিন্ট ব্যুরো হইতে অনুসন্ধান স্লিপ ফেরত পাইবার পর যদি দেখা যায়। যে, অপরাধীর পূর্বে প্রমাণিত অপরাধের চিহ্ন পুনরায় পাওয়া গিয়াছে তাহা হইলে তাহা অবিলম্বে তদন্তকারী অফিসারকে জানাইতে হইবে এবং প্রয়োজন হইলে কোর্ট অফিসার ফৌজদারী কার্যবিধির ৫১১ ধারার অধীন পূর্বে প্রমাণিত অপরাধ প্রমাণের ব্যবস্থা গ্রহণ করিবেন। (খ) পূর্বে একাধিকবার দণ্ড পাইয়াছে এমন বক্তির ক্ষেত্রে সর্বশেষ প্রমাণিত অপরাধের প্রমাণ করাই সাধারণভাবে যথেষ্ট। তবে শর্ত থাকে যে, পূর্বের প্রমাণিত অপরাধ পরবর্তী প্রমাণিত অপরাধের ক্ষেত্রে উল্লেখ করা হইয়াছে এবং রায়ে তাহার উল্লেখ করা হইয়াছে। ভাষ্য পূর্ববর্তী দণ্ড প্রমাণের পদ্ধতিঃ…