যেই সকল অপরাধী পূর্বে দণ্ডবিধির ২১৫, ৪৮৯-ক, ৪৮৯-খ, ৪৮৯-গ বা ৪৮৯-ঘ ধারা অথবা অধ্যায় ১২ এবং ১৭-এর অধীন অপরাধের জন্য দণ্ড পাইয়াছে তিন বৎসর বা তদুর্ধে কারাবাসের সেই সকল অপরাধীর ক্ষেত্রে কোর্ট অফিসার সাধারণভাবে ফৌজদারী কার্যবিধির ৫৬৫ ধারার অধীন আদেশ প্রাপ্তির জন্য আদালতে আবেদন পেশ করিবেন। ভাষ্য আসামী পূর্বে সাজাপ্রাপ্ত হইয়া থাকিলে কোর্ট অফিসারের দায়িত্ব আসামী ইতিপূর্বে দণ্ডবিধির ২১৫,৪৮৯-ক, ৪৮৯-গ অথবা ৪৮৯-ঘ ধারায় অথবা দণ্ডবিধির ১২ কিংবা ১৭ পরিচ্ছেদের অধীনে সাজা পাইয়া থাকিলে যেখানে তিন বা ততোধিক বৎসর দণ্ড ভোগ করিবার কথা, কোর্ট অফিসারের দায়িত্ব এবং আদালতের নিকট তাহার কর্তব্য সম্পর্কে ৪৫০…