হেডকোয়ার্টারে নিয়োজিত এসিস্ট্যান্ট ও ডেপুটি সুপারিন্টেন্ডেন্টগণকে কেবলমাত্র সুপারিন্টেন্ডেন্টের অফিসে রুটিনমাফিক কাজে নিবদ্ধ না রাখিয়া অধিকন্তু তাহাদিগকে সুপারিন্টেন্ডেন্টের নির্দেশক্রমে গুরুত্বপূর্ণ তদন্তকার্যসমূহ তদারকির কাজে নিয়োগ করা উচিত। ইহা ব্যতীত সুপারিন্টেন্ডেন্ট প্রয়োজন মনে করিলে প্রত্যন্ত অঞ্চলের থানাসমূহের অতিরিক্ত তদারকি কাজেও তাহাদিগকে ব্যবহার করিতে পরিবেন। সুপারিন্টেন্ডেন্ট স্বীয় ডিস্ট্রিক্ট অর্ডারে উহাদের দায়িত্ব ও বন্টনকৃত কার্যক্ষেত্রে সুস্পষ্টভাবে নির্দিষ্ট করিয়া দিবেন। ভাষ্য এইখানে হেডকোয়ার্টারে নিয়োজিত এসিস্ট্যান্ট ও ডেপুটি সুপারিন্টেন্ডেন্টগণকে কি কাজে নিয়োগ…