মামলা বিচারকারী ম্যাজিস্ট্রেটের টেবিলে মামলার পুলিশ-সংক্রান্ত দলিলপত্র রাখিবার পর উক্ত দলিলপত্রের ব্যাপারে কোর্ট অফিসারের আর কোন দায়িত্ব থাকে না। ঐ সকল দলিলপত্র রাখিবার পূর্বে কোর্ট অফিসারের উচিত প্রয়োজনবোধে তাহার কপি করা যাহা বিচার বিভাগীয় কার্যবিধিতে ফাইল করিবার প্রয়োজন হইতে পারে। মামলার বিচারবিভাগীয় রেকর্ড বা রেকর্ডের অফিস সম্পর্ককে তাহার চিন্তা করিবার কিছু নাই। মামলা বিচারকারী ম্যাজিস্ট্রেটের লিখিত নির্দেশ ব্যতীত তিনি বিচারাধীন মামলার কোন দলিলপত্র নিজ অধিকারে রাখিবেন না। পরবর্তী পর্যায়ে ঐ সকল দলিলের কোন কপি। যদি তাহার প্রয়োজন হয় তাহা হইলে তিনি আদালতের একজন দায়িত্বশীল কর্মকর্তার…