যখন কোন উপযুক্ত আদালত ফৌজদারী কার্যবিধির ১৬২(১) ধারার বিধানের অধীন নির্দেশ প্রদান করে যে, অভিযুক্ত ব্যক্তিকে তদন্তের সময় পুলিশের নিকট প্রদত্ত কোন ব্যক্তি লিখিত জবানবন্দির একটি কপি দেওয়ার জন্য, তখন উক্ত কপি কোর্ট অফিসারের অফিসে তাহার উপস্থিতিতে প্রস্তুত করিতে হইবে । ভাষ্য তদন্তকালে সাক্ষীদের বিবৃতি কিভাবে সংরক্ষণ করিতে হইবেঃ তদন্তের সময় বিভিন্ন সাক্ষীর যে বিবৃতি পুলিশ রেকর্ড করে তাহা মামলা ডায়েরীর সহিত সংযুক্ত করা যাইবে না। তবে আদালতে উহা পৌছানো মাত্র উহাতে সরকারী স্ট্যাম্প লাগাইতে হইবে এবং উহার সংরক্ষণের নিরাপত্তা বিধান করিতে হইবে। 447. When a competent court, on a petition of an…