(ক) সাক্ষ্য আইনের (১৮৭২) ১২৩, ১২৪ এবং ১৬২ ধারায় সাক্ষ্য হিসাবে অপ্রকাশিত সরকারী নথিপত্র আদালতে উপস্থাপনের বিধি বর্ণিত হইয়াছে। (খ) ধারা ১২৩-এর উদ্দেশ্যে দফতর প্রধান কর্মকর্তা বলতে বুঝায় আদালত কর্তৃক আর্থিত দলিল যে অফিস প্রধানের তত্ত্বাবধানে আছে তাহাকে উক্ত কর্মকর্তার প্রয়োজনীয় অনুমতি প্রদানের বা অনুমতি প্রদান স্থগিত রাখিবার ক্ষমতা আছে বলিয়া গণ্য করতে হবে। (গ) কোন কর্মকর্তা যদি আদালতে এমন কোন দলিল উপস্থাপনের সমন পান যাহা তিনি মনে করেন রাষ্ট্র সম্পর্কিত অপ্রকাশিত সরকারী দলিল অথবা অনুরূপ দলিলসম্পর্কিত বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য সমন পান তাহা হইলে তিনি অবিলম্বে আদালতের উজ সমন এবং উক্ত দলিল…