(ক) পি ফরম নং ৩৫ এবং ৩৬-এ পেশকৃত দুই প্রস্থ রিপোর্ট (বিধি নং ২৪৫ এবং ২৮৭) ব্যতীত অন্য সমস্ত মামলা চূড়ান্ত নিষ্পত্তি হইবার পর কোর্ট অফিসার পি ফরম নং ৮৮-তে একটি চূড়ান্ত স্মারকপত্ৰ তৈয়ার করিবেন। রাজনৈতিক আন্দোলনের সহিত সম্পর্কিত সকল মামলা, ফৌজদারী কার্যবিধির ১০৯ এবং ১১০ ধারার অধীন সমস্ত মামলা, ১৯২৪ সালের উপজাতীয় অপরাধ আইনের অধীনে সমস্ত মামলা যেখানে প্রথম অভিযোগ রেকর্ড করা হয় না এবং যেখানে বন্দীদের শ্রেণীবিভাগ সম্পর্কে সুপারিন্টেন্ডেন্টের নির্দেশ প্রয়োজনীয় এবং সমস্ত চার্জশীট মামলায় কোর্ট অফিসার দুই প্রস্থ চূড়ান্ত স্মারকপত্র সার্কেল ইন্সপেক্টরের মাধ্যমে জেলা পুলিশ অফিসারের নিকট পাঠাইবেন…