ম্যাজিস্ট্রেটের আদালতে যেই সকল মামলার সিদ্ধান্ত গৃহীত হইয়াছে সেই সকল মামলার ডায়েরী এবং সংযুক্ত নথিপত্র মামলার সিদ্ধান্ত হইবার পর পরই কোর্ট অফিসার সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ফেরত পাঠাইবেন। যেই সকল মামলা সেশন কোর্টে পাঠানো হয় সেই সকল মামলার কোর্ট অফিসার সরকারের সমর্থনকারী সরকারী উকিলের নাম জানিয়া লইবেন এবং ব্যক্তিগতভাবে উক্ত ডায়েরী এবং সংযুক্ত নথিপত্র। তাহার নিকট হস্তান্তর করিবেন এবং তার নিকট হইতে রসিদ গ্রহণ করিবেন। সরকারী উকিলের নিকট হইতে ফেরত পাইবার পর কোর্ট অফিসার উক্ত ডায়েরী ও সংযুক্ত নথিপত্র সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ফেরত পাঠাইবেন। [২৬৪ প্রবিধান…