(ক) কোর্ট অফিসে পাইবার পর পরই মামলা ডায়েরীর সকল পাতায় এবং ইহার সহিত প্রাপ্ত সংশ্লিষ্ট সকল কাগজপত্রে তারিখসহ সীলমোহর দিতে হইবে। (খ) এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে,ফৌজদারী কার্যবিধির ১৭২ ধারার অধীন যেই সমস্ত মামলা ডায়েরী চাহিয়া পাঠানো হইয়াছে তাহা সাক্ষ্য হিসাবে ব্যবহৃত না হইলে প্রয়োজন শেষ হইবার পর তাহ আদালত কর্তক পাঠানো হইয়াছে। প্ৰয়োজনীয় পরিবর্তন করা হইলে সাক্ষ্যের জন্য গৃহীত হয় নাই এমন গোপনীয় রিপোর্টের ক্ষেত্রেও একই নির্দেশ কার্যকর হইবে। এই ধরনের রিপোর্ট প্রকাশ বাঞ্ছনীয় নহে। ভাষ্য মামলা ডায়েরী উপস্থাপনের নিয়মঃ মামলা ডায়েরী প্রত্যেক পাতায় এবং তাহার সহিত প্ৰাপ্ত অন্য কোন কাগজে…