তদন্ত বা বিচারের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট না আসা পর্যন্ত চার্জশীট মামলার প্রথম তদন্ত রিপোর্ট কোর্ট অফিসারের নিকট থাকিবে এবং অতঃপর তাহা মামল বিচারকারী ম্যাজিস্ট্রেটের বেঞ্চ ক্লার্কের নিকট হস্তান্তর করিতে হইবে।চার্জশীট দেওয়া হয় নাই এমন মামলায় প্রথম অভিযোগ রিপোর্ট চূড়ান্ত রিপোর্টের সহিত সংযুক্ত করিয়া দিতে হবে এবং রেকর্ড অফিসে পাঠাইবার জন্য তাহা মাসিক ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের বেঞ্চ ক্লার্কের নিকট পাঠাইতে হইবে। ভাষ্য এফআইআর যখন হস্তান্তর করিতে হইবেঃ চার্জশীট দেওয়ার পর তদন্তকারী অথবা বিচারকারী ম্যাজিস্ট্রেটের নিকট হস্তান্তরের জন্য এফআইআর সর্বদা কোর্ট ইন্সপেক্টরের নিকট রাখিতে হইবে। যেই সকল…