সাক্ষীর কাঠগড়ায় পুলিশ অফিসারের প্রতি যদি প্রতিবাদীর পক্ষ সমর্থনকারী উকিল মিথ্যা অভিযোগ বা বক্রোক্তি-সম্পর্কিত কোন প্রশ্ন উত্থাপন করে তাহা হইলে উক্ত পুলিশ অফিসার বক্ৰোক্তি বা অভিযোগের সূত্র বিবৃত করিবার জন্য আদালতে তখনই আবেদন করিতে পারেন,যেন তিনি উক্ত বক্ৰোক্তি বা অভিযোগকারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করিতে পারেন। সরকারী উকিল ও কোর্ট অফিসারকে ঐ ব্যাপারে আবেদন পেশ করা উচিত এবং তাহা উক্ত মামলার রেকর্ডের সহিত রাখিতে হইবে যেন আপীল আদালত অবহিত হইতে পারে যে, উক্ত বক্রোক্তি বা অভিযোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা হইয়াছে। ভাষ্য আদালতে জেরার সম্মুখীন পুলিশ অফিসারের আশ্রয়ঃ ৪৩৬ প্রবিধানে বলা…