(ক) কোন মিথ্যা মামলার অভিযোগ পাইবার পর কোর্ট অফিসার ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিবেন অভিযোগকারীকে মূল মামলার সত্যতা প্রমাণের সুযোগ দিতে। তাহার মামলার বিরুদ্ধে তিনি কারণ দর্শাইতে বলিলে বিচার বিভাগীয় তদন্ত শুরু হইবে। যদি তিনি কারণ দর্শাইতে না বলেন তাহা হইলে ম্যাজিস্ট্রেট অবিলম্বে ফৌজদারী কার্যবিধির ২০৪ ধারার অধীন মামলা কার্যবিবরণী ইস করিতে পরিবেন। ম্যাজিস্ট্রেট যদি দণ্ডবিধির ১৮২ বা ২১১ ধারার অধীন মামলার কার্যবিবরণ ইস্য করিবার সিদ্ধান্ত নেন তাহা হইলে মূল মামলাকে অবিলম্বে সাধারণ রেজিস্টারে মিথ্যা হিসাবে অন্তর্ভুক্ত করিতে হইবে এবং কোর্ট অফিসার নির্দেশের জন্য ঐ সাধারণ রেজিস্টার ম্যাজিস্ট্রেটের…