(ক) কোন পুলিশ অফিসারের বিরুদ্ধে আদালতগ্রাহ্য বা আদালত গ্রাহ্য নহে এমন কোন অভিযোগের ক্ষেত্রে কোর্ট অফিসার সুপারিন্টেন্ডেন্টের নিকট রিপোর্ট করিবেন। অথবা কোন পুলিশ অফিসার বা ক্লার্ক কোন মামলা বা বিধির মামলার কার্যক্রমের সহিত। সংশ্লিষ্ট থাকিলে সেই সম্পর্কিত রিপোর্ট ম্যাজিস্ট্রেটের নিকট পেশ করিতে হইবে এবং তাহা বিবেচিত হইবে অফিসারগণের অসদাচরণ সম্পর্কিত প্রবিধানের আওতায় । (খ) অনুরূপ সকল অভিযোগ কোর্ট অফিসারের নিকট দিবেন ম্যাজিস্ট্রেটের বেঞ্চ ক্লার্ক এবং উক্ত বিষয়ে অবিলম্বে সুপারিন্টেন্ডেন্টের নিকট রিপোর্ট করিয়া কোট অফিসার তাহা ফেরত দিবেন। (গ) সুপারিন্টেন্ডেন্ট বা জেলা ম্যাজিস্ট্রেটের কর্তৃত্ব…