(ক) ফৌজদারী কার্যবিধির ১০৯ এবং ১১০ ধারার অধীন মামলা দায়ের করিবার ক্ষেত্রে কোট অফিসার জামিন দেওয়ার আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে আদালতে এই মর্মে লিখিত আবেদন পেশ করিবেন যে, তাহাকে প্রয়োজন হইলে উক্ত জামিনের বিরুদ্ধে, প্রথম আপত্তি উত্থাপনের সুযোগ না দিয়া যেন জামিন মঞ্জুর করা না হয় এবং প্রয়োজন হইলে তিনি তাহার আপত্তির সপক্ষে সাক্ষ্য পেশ করিবেন। (খ) জামিনের উপযুক্ততা বা অনুপযুক্ততা ম্যাজিস্ট্রেটের বিবেচ্য বিষয় এবং এই বিবেচনা বিশেষ কোন অনুপযুক্ততার জন্য সীমিত নহে। ভাষ্য অসদুপায়ে জীবনযাপনের মামলায় জামিনের ক্ষেত্রে কোর্ট অফিসারের কর্তব্য অসদুপায়ে জীবনযাপনের মামলায় জামিন মঞ্জুর হইলে ইহা বিনা…