ফৌজদারী কার্যবিধির ৫৫ ধারার অধীন গ্রেফতারকৃত কোন অপরাধী ব্যক্তিকে পাইবার পর তাহার বিরুদ্ধে ১০৯ ধারার অধীন মামলা দায়ের করিবার জন্য ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে কোর্ট অফিসার যদি অবিলম্বে অভিযোগ দায়ের করিতে চাহেন, বন্দীকে প্রয়োজনীয় সাক্ষীসহ ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করিবেন এবং অবিলম্বে অভিযোগ উত্থাপন ও প্রয়োজনীয় সাক্ষ্য গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট আরজি পেশ করিবেন। বন্দীর অতীত পরিচয় যাচাই আরও সাক্ষ্য গ্রহণ বা অন্য কোন বিষয়ে অভিযোগ দায়ের পূর্বে বিশেষ কারণে যদি তদন্তের প্রয়োজন হয় তাহা হইলে ফৌজদারী কার্যবিধির ১৬৭ ধারার অধীন আসামীকে কয়েদখানায় পাঠাইবার জন্য ম্যাজিস্ট্রেটের নিকট…