(ক) কোন দাঙ্গাহাঙ্গামা সংঘটিত হইলে সুপারিন্টেন্ডেন্ট প্রয়োজনবোধে স্থানীয় তদন্তকারী স্টাফের শক্তি বৃদ্ধি করবেন এবং এমনভাবে কাজে লাগাইবেন যাহাতে তাহারা একাগ্রচিত্তে কাজ করিয়া যাইতে পারেন। (খ) অহেতুক বিলম্ব ব্যতীতই যাহাতে তদন্ত কার্য সমাপ্ত হয় সেইদিকে তিনি খেয়াল রাখিবেন। যে সকল লোকের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাক্ষ্য-প্রমাণাদি যাইবে তাহাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গেই অভিযোগ গঠন করিতে হইবে এবং পরে যাহাদের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাইবে তাহাদের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ গঠন যাইবে। যে সকল লোকের বিরুদ্ধে নির্ভরযোগ্য সূক্ষ্য-প্রমাণ পাওয়া গিয়াছে তাহদের বিরুদ্ধে অভিযোগ গঠন কোনক্রমেই বিলম্ব হওয়া…