(ক) থানা হইতে প্রাপ্ত বন্দী, অর্থ-সম্পদ ইত্যাদি হেডকোয়ার্টারে প্রেরণ করিবার জন্য মহকুমা কোট অফিসারগণের তাহা সংগ্রহ ও প্রহরা দেওয়ার জন্য প্রস্তুত থাকিতে হইবে। তাহাদের দেখতে হবে যে, অর্থ-সম্পদ এবং অন্যান্য ভারী বস্তু প্রেরণের জন্য এবং হটিয়া যাইতে অক্ষম বন্দীদের জন্য (৭১০ বিধি দেখুন) অফিসারগণ গাড়ি সরবরাহ করিয়াছেন কিনা। (খ) অধ্যায় এগারোতে উল্লিখিত বন্দী ও অর্থ-সম্পদ প্রহরা দেওয়া সম্পর্কিত প্রবিধানের প্রতি কোর্ট অফিসারগণের বিশেষভাবে নজর দিতে হইবে। যখন তাহারা দেখিবেন যে, বন্দীর সংখ্যা বা অর্থ-সম্পদ ইত্যাদি পাহারা দিয়া লইয়া যাইবার জন্য যেই লোক পাঠানো হইয়াছে তাহার চাইতে বন্দীর সংখ্যা বা…