গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের তদন্তকার্যে সুপারিন্টেন্ডেন্ট অংশ লইতে পরিবেন। কিন্তু কেবলমাত্র অতীব গুরুত্বপূর্ণ অবস্থার উদ্ভব হইলে অধীনস্থ অফিসারদের নিকট হইতে তদন্তের ভার নিজ হাতে লইবেন।(বর্তমান অবস্থায় অপ্রাসঙ্গিক বিধায় বাদ দেওয়া হইল।) ভাষ্য পুলিশ সুপারিন্টেন্ডেন্ট মোকদ্দমা তদারক করিবেন, যখনঃ এই প্রবিধানের অধীনে ইহা বলা হইয়াছে যে, পুলিশ সুপারিন্টেন্ডেন্ট ৫৫ প্রবিধানে বর্নিত গুরুত্বপুর্ণ মোকদ্দমাসমহ তদারক করিবেন। তবে শুধুমাত্র খুবই ব্যতিক্রমধর্মী পরিস্থতিতে তিনি তাহার নিম্নপদস্থ অফিসারের নিকট হইতে তদারকিরভার স্বহস্তে গ্রহন করিবেন। পূর্বেই বলা হইয়াছে যে,সকল গুরুতর মোকদ্দমাগুলি তিনি নিজে তদারক…