যেইখানে কোর্ট ইন্সপেক্টর আছেন সেইখানে তাহার নির্দেশক্ৰমে কোর্ট অফিসের সহিত সংশ্লিষ্ট সাব-ইন্সপেক্টর মামলা পরিচালনা করবেন এবং ইহা ছাড়া ইন্সপেক্টর তাহাকে যেই সকল রেজিস্টার রক্ষণাবেক্ষণের কথা বলিবেন সেই সকল রেজিস্টার রক্ষণাবেক্ষণ করিবেন। মহকুমা আদালতে যেইখানে কোর্ট ইন্সপেক্টর নাই সেইখানে তিনি কোর্ট ইন্সপেক্টরের দায়িত্ব পালন করিবেন এবং সুপারিন্টেন্ডেন্ট তাহাকে যেই সকল রেজিস্টার রক্ষণাবেক্ষণের কথা বলিবেন তিনি তাহা রক্ষণাবেক্ষণ করিবেন। ভাষ্য কোর্ট ইন্সপেক্টরের প্রতি সাব-ইন্সপেক্টরের কর্তব্যঃ কোর্টের সহিত সংশ্লিষ্ট কোট ইন্সপেক্টরকে সাহায্য করা সাব-ইন্সপেক্টরের কর্তব্য । ইন্সপেক্টর যে রেজিস্টার…