(ক) সদর কোর্ট ইন্সপেক্টর হেডকোয়ার্টারে সকল মামলা পরিচালনার জন্য দায়ী থাকিবেন এবং সার্কেল সহকারী সুপার ও মহকুমা কোর্ট অফিসার মামলা পরিচালনার জন্য তাহার সহায়তা কামনা করিলে তিনি তাহাদের পরামর্শ দিবেন। সুপারিন্টেন্ডেন্ট নির্দেশ দিলে তিনি কেবলমাত্র মহকুমায় মামলা পরিচালনা করিবেন। (খ) সদর কোর্ট ইন্সপেক্টরকে সুপারিন্টেন্ডেন্ট মহকুমায় মামলা পরিচালনার জন্য প্রেরণ করিবেন না যতক্ষণ না তিনি নিজে সন্তুষ্ট হন যে, তাহার পরিচালনার জন্য হেডকোয়ার্টারে কোন জরুরী মামলা নাই। জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত না করিয়া তিনি তাহাকে প্রস্তাবিত কাজে নিয়োগ করিবেন না। (গ) মহকুমা ম্যাজিস্ট্রেট, মহকুমা পুলিশ অফিসার বা…