গুরুত্বপূর্ণ মামলায় সুপারিন্টেন্ডেন্ট নিম্ন-আদালতে মামলা আরম্ভ হইবার দিন হইতে সরকারী উকিলের সেবা অব্যাহত রাখিবার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিবেন। ভাষ্য গুরুত্বপূর্ণ কোর্ট মামলায় পুলিশ সুপারের কর্তব্যঃ পুলিশ সুপার এই মর্মে ডিসি’র নিকট আবেদন করিবেন যে, নিম্ন-আদালতে মামলা আরম্ভ হইবার পর হইতে পাবলিক প্রসিকিউটরের চাকরি বহাল রাখা হউক। ‘গুরুত্বপূর্ণ মামলা’ বলিতে বুঝায় জনসাধারণের মধ্যে উত্তেজনা সৃষ্টিকারী বা খুন,ডাকাতি,রাজনৈতিক হত্যাকাণ্ড ইত্যাদি অথবা গুরুতর অপরাধে যেখানে বিদেশী নাগরিকগণ জড়িত রহিয়াছে। 412. In important cases, the Superintendent shall apply to the District Magistrate…