ম্যাজিস্ট্রেটের অফিসে প্রেরিত জরিমানার অর্থ ব্যতীত সকল বিবিধ ম্যাজিস্ট্রেট রশিদের মাধ্যমে প্রাপ্ত অর্থ, যেমন চৌকিদারী অর্থ, খোয়াড়ে আটককৃত পশুর বিক্রয় অর্থ এবং পুলিশের সহিত সম্পর্কহীন ম্যাজিস্ট্রেটের নির্দেশে অন্য যেকোন আদায়কৃত অর্থ সরাসরি ট্রেজারী বা সাবট্রেজারীতে জমা দিতে হবে এবং তাহা সুপারিন্টেন্ডেন্ট বা আদালত অফিসে প্রেরণ করিতে হইবে না। এইভাবে প্রেরিত অর্থের সহিত ছাপানো ফরমে তিন প্রস্থ চালান দিতে হইবে যাহা সদরে হইলে ম্যাজিস্ট্রেটের হিসাবরক্ষকের নিকট এবং মহকুমা হইলে নাজিরের নিকট পেশ করিতে হইবে। অথবা নাজির যদি ট্রেজারার বা ট্রেজারী হিসাবরক্ষক হয় তাহা হইলে পাচটি রেজিস্ট্রারের ভারপ্রাপ্ত…