(ক) প্রত্যেক থানায় পি ফরম নং ৮৫-ত মাসিক নগদ হিসাব দুই প্রস্থ রাখিতে হইবে। সুপারিন্টেন্ডেন্টের অফিস বা দেওয়ানী আদালত হইতে যেই সকল অর্থ থানায় গ্রহণ করা হয় তাহা সদর থানায় পাঠাইয়া দিতে হইবে। ছোটখাট বিচার বিভাগীয় জরিমানা হইতে আদায়ত অর্থ, চুরি যাওয়া এবং উদ্ধারকৃত অর্থ বা অন্য কোন সূত্র হইতে প্রাপ্ত অর্থ নগদ হিসাবে অন্তর্ভুক্ত করিতে হইবে। কোন অর্থ জমা দিতে বাদ পড়িলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কঠিন শাস্তি পাইবে । (খ) যাহাদের নিকট অর্থ দেওয়া হইয়াছে তাহাদের নাম কলাম ৮-এ অন্তর্ভুক্তির প্রয়োজন নাই। রসিদ চেকের মাধ্যমে গৃহীত অর্থের প্রত্যেক দিনের খরচের পৃথক পৃথক ভাউচার রাখিতে হইবে। কলাম ৮-এ…