গ্রাম অপরাধ নোটবুকের ব্যাপারে গেজেটেড কর্মকর্তাগণ বিশেষ নজর দিবেন এবং ব্যক্তিগতভাবে তাহারা যতগুলি সম্ভব অন্তর্ভুক্তি করিবেন। থানার কর্মচারীরা যে সমস্ত অন্তর্ভূক্তি করিয়াছেন ইহা তাহার সমর্থনসূচক বা অতিরিক্ত হইতে পারে। মহকুমা পুলিশ কর্মকর্তা ও সার্কেল সহকারী সুপারগণ গ্রাম সফরে গেলে সংশ্লিষ্ট গ্রাম সম্পর্কে অংশ ৩-এ যে অন্তর্ভূক্তি হইয়াছে তাহার কতিপয় অংশ সম্পর্কে স্থানীয় তদন্তের মাধ্যমে যাচাই করিবেন। ভাষ্য গ্রাম অপরাধ নোটবুক সম্পর্কে গেজেটেড অফিসারের কর্তব্যঃ গ্রাম অপরাধ নোটবুকের প্রতি গেজেটেড অফিসারদের দৃষ্টিদান করা উচিত। তাহার যখনই সুযোগ পাইবেন তখনই যতগুলি সম্ভব ততগুলি ঘটনা ইহার মধ্যে…