ইহা রাখিতে হইবে বাঁধাই রেজিস্টারের আকারে। এই সূচিপত্র হইল দণ্ডপ্রাপ্ত অপরাধী ও সন্দেহযুক্ত ব্যক্তিদের নামের সূচিপত্র। বর্ণমালার প্রত্যেক বর্ণের জন্য যথেষ্ট সংখ্যক পাতা রাখতে হইবে ইহার নাম অন্তর্ভুক্তির জন্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম লাল কালিতে এবং সন্দেহযুক্ত ব্যক্তির নাম কালো কালিতে লিখিতে হইবে। সন্দেহযুক্ত ব্যক্তি যদি পরবর্তী পর্যায়ে দণ্ডলাভ করে তাহা হইলে তাহার নামের নিচে লাল কালি দিয়া দাগ দিতে হইবে। কেবলমাত্র একবারই নাম অন্তর্ভুক্ত করিয়া প্রত্যেক নামের নিচের যথেষ্ট জায়গা খালি রাখতে হবে যেন পরবর্তী সূত্রগুলো কলাম ৪ এবং ৫-এ অন্তর্ভুক্ত করা যায়। মন্তব্যের কলামে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের…