(ক) তথ্য তালিকার সহিত সংযুক্ত এই তালিকায় নিরক্ষণ রহিয়াছে এমন ব্যক্তির গতিবিধি এবং তাদের সম্পর্কে তদন্তের ফলাফল লিখিয়া রাখিতে হইবে। অপরাধী যেই সকল এলাকায় যাতায়াত করে তাহার চরিত্র ও কাজকর্ম সম্পর্কে লোকের মতামত তাহার গহে আগন্তুক ও সন্দেহযুক্ত চরিত্রের লোকদের আগমন,কোন স্থানে তাহার উপস্থিতি বা অনুপস্থিতির সময় অপরাধমূলক ঘটনার উঠা-নামা, সৎভাবে বৈধ আয়ের সহিত অসঙ্গতিপূর্ণ তাহার জীবনযাপন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য ব্যক্তিগত সফর ও অন্যান্য তদন্তের মাধ্যমে সতর্কতার সহিত সংগ্ৰহ কৰিয়া তাহা লিপিবদ্ধ করিতে হইবে যেন ফৌজদারী কার্যবিধির প্রতিরোধমূলক ধারার অধীনে মামলা আরম্ভ করিবার সম্পূর্ণ…