(ক) তথ্য তালিকা লেখা হইয়াছে এমন কোন ব্যক্তিকে নিরীক্ষণে রাখা হইলে তাহার শ্রেণীবিভাগের নির্দেশ শ্ৰেণী’ শিরোনামের উপর লিখিতে হইবে। তাহার মুক্তি পাইবার কাছাকাছি তারিখ হিসাব করিবার সময় বন্দীকে যে সাজা দেওয়া হইয়াছে। তাহার হইতে সাধারণ অব্যাহতি জেল বিধির অধীনে বাদ দিতে হইবে। শাস্তির কথা উল্লেখ করিতে হইবে ক্রমানুসারে এবং একই সঙ্গে উল্লেখ করিতে হইবে তারিখ দণ্ড প্রদানকারী আদালতের নাম, ধারা এবং দণ্ডের মেয়াদ। পিআর মামলায় পিআর স্লিপের রসিদে ছাড়িয়া দেওয়ার প্রকৃত তারিখ উল্লেখ করিতে হইবে এবং অন্যান্য মামলার ক্ষেত্রে উক্ত তারিখ সংশ্লিষ্ট কোট অফিসারের নিকট হইতে সংগ্রহ করিতে হইবে। যে জেল হইতে তাহাকে…