(ক) যাহার সম্পর্কে তথ্য তালিকা লেখা হইতেছে তাহার সংক্ষিপ্ত জীবনী এবং তাহার অপরাধ ইতিহাসের সহিত সম্পর্কযুক্ত হইতে পারে এমন সকল ঘটনার উল্লেখ করিতে হইবে। অভ্যাসগতভাবে অপরাধী বা অপরাধী হইবার সম্ভাবনা রহিয়াছে এমন লোক এবং তাদের সহযোগী বা প্ররোচনাকারীদের জন্যই উক্ত তথ্য তালিকা লিখিতে হইবে। রাহাজানি, ডাকাতি, সাংঘাতিক সিধেল চুরি বা চোরাইল গ্রহণের মত মারাত্মক অপরাধে শাস্তিপ্রাপ্ত ব্যক্তির জন্য তথ্য তালিকা সাধারণভাবে যথার্থ। তবে বিশ্বাস করিবার যদি যথেষ্ট কারণ থাকে যে, ঐ সকল অপরাধের জন্য শাস্তিপ্রাপ্ত হইলেও লোকটি অভ্যাসগতভাবে অপরাধী নহে, তাহা হইলে তথ্য তালিকা লিখিবার প্রয়োজন নাই। দৃষ্টান্ত হিসাবে বলা…