সমগ্র বাংলাদেশকে নিম্নোক্ত পুলিশ প্রশাসন এলাকায় বিভক্ত করা হইয়াছেঃ (১) রেঞ্জঃ কতিপয় জেলা লইয়া গঠিত; (২) জেলাঃ যাহা সাধারণতঃ বিভিন্ন মহকুমা ভিত্তিতে বিভক্ত। কিন্তু রেলওয়ে পুলিশ জেলাসমূহ এইভাবে বিভক্ত নহে; (৩) মহকুমাঃ এক বা একাধিক পুলিশ সার্কেল লইয়া গঠিত; (৪) সার্কেলঃ কতিপয় পুলিশ-থানা লইয়া গঠিত; (৫)থানাঃ কতিপয় ইউনিয়ন লইয়া গঠিত।১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির ৪(১)ধারার সংজ্ঞামতে পুলিশ-থানা হইতেছে। তদন্তকার্যের ইউনিট। কোন কোন থানার অধীনে ফাঁড়ি আছে, কিন্তু সেইগুলি তদন্তকার্যের কেন্দ্র নহে। ভাষ্য বর্তমানে বাংলাদেশে মহকুমা নাই, তৎস্থলে উপজেলা আসিয়াছে। প্রশাসনিক এলাকাঃ প্রশাসনিক এলাকা…