ক্রোড়পত্র ২২-এ যেই সকল শ্রেণীর অপরাধীর উল্লেখ রহিয়াছে তাহাদের কর্তিত নামের বিশেষ তালিকা প্রত্যেক স্টেশন কর্মকর্তা প্রস্তুত করিবেন এবং তাহা সুপারিন্টেন্ডেন্টের অফিসে পাঠাইবেন এবং সেইখানে সমগ্র জেলার একটি সমন্বিত তালিকা প্রস্তুত করিয়া তাহা ১লা ফেব্রুয়ারির পূর্বে অপরাধ গোয়েন্দা ব্যুরোর ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সরাসরি পাঠাইয়া দিতে হইবে। থানার তালিকা সার্কেল সহকারী সুপারের মারফত পাঠাইতে হইবে এবং তিনি তাহা সুপারিন্টেন্ডেন্টের নিকট পাঠাইবার পূর্বে সম্যক পরীক্ষা করিবেন। 399. A separate list containing the eliminated names of only those classes of criminals as are given in Appendix XXXII…