মৃত ব্যক্তি এবং যেই সকল ব্যক্তির বয়স ৬০ বৎসর হইয়াছে কিন্তু গত ১০ বৎসরে যাহারা অপরাধ করে নাই বা যাহাদের সন্দেহ করা হয় নাই এবং যাহাদের বয়স ৫০ বসের হইয়াছে কিন্তু গত ২০ বৎসরে যাহারা অপরাধ করে নাই বা যাহাদের সন্দেহ করা হয় নাই তাহাদের নাম সুপারিন্টেন্ডেন্টের নির্দেশ মোতাবেক রেজিস্টার হইতে কাটিয়া ফেলিতে হবে। প্রত্যক বৎসর শেষে সকল স্টেশন কর্মকর্তা উক্ত বৎসরে যাদের নাম কাটিয়া দেওয়া হইয়াছে তাহাদের নামের তালিকা হেডকোয়ার্টার কোর্ট অফিসারের নিকট পাঠাইবেন এবং তিনি সূচিপত্র ও অপরাধ রেজিস্টারে প্রয়োজনীয় সংশোধন করিয়া গৃহীত তালিকা সুপারিন্টেন্ডেন্টের নিকট পাঠাইবেন। অপরাধ রেজিস্টার এবং সূচিপত্র…