কোন জেল বা দণ্ড মীমাংসাকারী সংস্থা হইতে কোন অপরাধীর পিআর স্লিপ (ছাড়িয়া দিবার নোটিস) পাইবার পর স্টেশন কর্মকর্তা অংশ ২ এবং ৪-এ প্রয়োজনীয় বিষয় লিপিবদ্ধ করিবেন এবং নিশ্চিত হইবেন যে,মুক্ত অপরাধী তাহার গ্রামে ফিরিয়া গিয়া বসবাস করিবে কি-না। যদি সে গ্রামে ফিরিয়া না যায় তাহা হইলে তিনি বিষয়টি সুপারিন্টেন্ডেন্টের নিকট রিপোর্ট করিবেন এই উদ্দেশ্যে যে, যে থানার এলাকায় সে বাস করিতেছে সেই থানার অপরাধীর নাম অন্তর্ভুক্ত করিবার জন্য যে নির্দেশ জারি করা হয় । অপরাধীকে ছাড়িয়া দেওয়ার তারিখ থানা রেজিস্টারে অন্তর্ভুক্তকরণ এবং অপরাধীর বাড়িতে ফিরিয়া যাইবার পর পিআর স্লিপ সুপারিন্টেন্ডেন্টের অফিসে…