কোন ঘটনার সহিত জড়িত কোন ব্যক্তি অন্য থানার এলাকায় বসবাস করিলে অথবা কোন অপরাধী বা সন্দেহযুক্ত ব্যক্তি অন্য থানা এলাকায় বাসস্থান স্থায়ীভাবে পরিবর্তন করিলে ঘটনা অনুযায়ী অংশ ১ বা ২-এর একটি খোলা শীট তালিকা আকারে সংশ্লিষ্ট থানার ইন্সপেক্টরের নিকট পাঠাইতে হইবে। তিনি ঘটনা অনুযায়ী তার অংশ ২ বা ৩-এর অন্তর্ভুক্ত করিয়া তালিকাটি ইস্যুকারী কর্মকর্তার নিকট ফেরত পাঠাইবেন। তিনি তাহার নোটবুকে সূত্র উল্লেখ করিয়া পৃথকভাবে ফাইল করিবেন যেন তাহা এক বৎসর পর নষ্ট করা যায়। বাহিরের কোন থানায় তালিকা পাঠাইতে হইলে তাহা সুপারিন্টেন্ডেন্টের অফিসের মাধ্যমে পাঠাইতে হইবে। কোন ব্যক্তি কোন গ্রামে পরিবারসহ পাঁচ বৎসর…