সুপারিন্টেন্ডেন্ট থানার কর্মকর্তার নিকট উক্ত থানায় বসবাসকারী সেই সকল অপরাধীর তথ্য প্রেরণ করিবেন যাদের পিআর করা হইয়াছে এবং থানা কর্মকর্তা গ্রাম অপরাধ নোটবুকে অনুরূপ ব্যক্তিদের নামের পাশে লাল কালি দিয়া এফপি পত্র অন্তর্ভুক্ত করিবেন। কোর্ট অফিসার থানা কর্মকর্তার নিকট ‘এফপি পদ্ধতি জানাইবেন। এবং তাহার দোষ প্রমাণ শীট-এ উল্লেখ করিতে হইবে। ভাষ্য কোন পুলিশ স্টেশনে যেই সকল ব্যক্তিকে ‘পিআর’ হিসাবে গণ্য করা হইয়াছে সেই সমস্ত দাগী আসামীর তালিকা পুলিশ সুপারকে স্টেশন-ইন-চার্জের নিকট পাঠাইতে হইবে। স্টেশন অফিসার গ্রামের অপরাধীদের নোটবুক-এ এরূপ ব্যক্তিদের নামের পাশে লাল কালির দাগ দিয়া এফপি পত্রে রেকর্ড…