এই অংশে ঐ সকল ব্যক্তির নাম থাকিবে যাহারা গ্রামে বসবাস করে এবং যাহারা নিম্নলিখিত যেকোন অপরাধে অপরাধী সাব্যস্ত হইয়াছেঃ (i) ঐ সমস্ত অপরাধ যাহা উপরে উল্লিখিত বিধানের তফসিলীতে উল্লেখ করা হইয়াছে (ii) ফৌজদারী কার্যবিধির ১০৯ এবং ১১০ ধারার অধীন অপরাধ এবং নিন্দনীয় নরহত্যা দণ্ডবিধির ৩০৪ ধারা,আঘাত করা দণ্ডবিধির ৩২৪,৩২৬,৩২৭,৩২৯,৩৩২ এবং ৩৩৩ ধারা এবং ১৯২৪ সালের উপজাতীয় অপরাধ আইনের অপরাধ। গৃহহীন ভবগুরেদের দোষ প্রমাণ প্রবিধান ৩৯২-খ-এর অধীন রক্ষিত বাড়তি অংশ অন্তর্ভুক্ত করিতে হইবে। কলাম ১ও ৩ :কোন ব্যাখ্যার প্রয়োজন নাই। কলাম ২: থানার পুলিশ কর্মকর্তার নিকট তাহার অবগতির জন্য কোর্ট অফিসার কর্তৃক লিখিত…